Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ভূমিমন্ত্রী চতুর্থবার নৌকা পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসন আনোয়ারা-কর্ণফুলীতে চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গতকাল রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেন।

এদিকে চতুর্থ বারের মতো মনোনয়ন খবর শুনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগ, যুব-লীগ ও ছাত্রলীগের নেতা- কর্মীরা।

এদিন সন্ধায় হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের নেতৃত্বে উপজেলার মালঘর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করে নেতাকর্মীরা।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছগীর আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নোমান, হাইলধর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মোঃ বাহাদুর, হাইলধর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রাহাতসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version