তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ এক অভিযান পরিচালনা করে। গতকাল শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালায়।এর আগে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন ৯নং আমতৈল ইউনিয়ন এর জগৎসী গ্রামের আলাউদ্দিন এর বাড়িতে অভিযান পরিচালনা করে শামীম বক্স (৩৫) এর বসতঘর হতে ৮৪ হাজার শলাকা ভারতীয় অবৈধভাবে আমদানিকৃত নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি উদ্ধার করা হয়। শামিম বক্স আর্মড পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

শনিবার রাতে ৭ এপিবিএন’র এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পলাতক শামীম বক্স মৌলভীবাজারের ফুলতৈল গ্রামের বাসিন্দা নুর বক্স ছেলে।
এস আই (নিঃ) আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে পলাতক শামীম বক্সের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version