শুক্রবার, সেপ্টেম্বর ১৮

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মামুদনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জসিম উদ্দিন (২৭) বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেছে।

২০ নভেম্বর সোমবার আনুমানিক দুপুর ৩ টা এর সময় জসিম বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানায় পরিবারের লোকজন।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়, জসিম উদ্দিন নাগরপুর উপজেলার গোপালপুর গ্রামের নজির উদ্দিনের ছোটো ছেলে।

সে নতুন ঘর নির্মানের পর, ঘরে ফ্রীজে বিদ্যুৎ এর সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন তাকে মেঝেতে পড়ে গোঙ্গারাতে দেখে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাই আমাদের তেমন কিছুই করার ছিলো না।

মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে গ্রামে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version