শুক্রবার, সেপ্টেম্বর ১৮

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

স্ব-ইচ্ছায় করলে রক্তদান বাঁচতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ এই স্লোগান সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের ৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজ হল রুমে হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মিনহাজ হাসান মিনয়ের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মাহমুদুল হাসান সোহাগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফিজার রহমান, নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা নাজমুল কায়েশ হিরু, সরকারি আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের উপদেষ্টা আনিছার রহমান, হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল হক,
কারমাইকেল কলেজের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ভারপ্রাপ্ত প্রতিষ্ঠাতা আহবায়ক আজিজুল বারীসহ হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের রক্ত যোদ্ধাগণ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version