গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে শ্যালকের হাতে দুলাভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের পুত্র। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শ্যালক ও তার স্ত্রীকে আটক করেছে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তারই চাচাতো শ্যালক শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে এদিন সকালে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে দুলাভাই রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুপুরে তারা রমজান আলীর মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সন্দেহে শ্যালক শফিকুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version