মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেত্রকোনা -৩ ( কেন্দুয়া – আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি আলমগীর হাসানের বিশাল শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গত ১২/১১/২০২৩ তারিখে প্রায় চার শতাধিক মোটরসাইকেল নিয়ে অবরোধ বিরোধী শান্তি শোভাযাত্রা আটপাড়া – কেন্দুয়ার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। কেন্দুয়া – আটপাড়ার বিপুল সংখ্যক নেতাকর্মী শান্তি শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।


অবরোধের নামে সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত করার প্রতিবাদে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হাসান আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান। আগামী নির্বাচনে নৌকার মনোনয়নের ব্যাপারে তিনি কেন্দুয়া – আটপাড়াবাসী সকলের দোয়া কামনা করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version