বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও ফার্মেসি বিভাগকে আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট থেকে দুই বছর

ও অন্য সব ধরনের টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া কমিটি।

এ বিষয়ে শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক বাবুল মন্ডল বলেন, “আন্তবিভাগীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে

খেলার মাঠে মারামারি করার কারণে ক্রিড়া কমিটি তাদের বিরুদ্ধে শাস্তি মূলক এই ব্যবস্থা গ্রহণ করেছে।”

প্রসঙ্গত, ৫ নভেম্বরের আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে  ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও ফার্মেসি বিভাগের মধ্যে দ্বন্দ্ব  সৃষ্টি হয়। এরই জের ধরে  ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে রুমে নির্যাতনসহ ছুরিকাঘাতের অভিযোগ ওঠেছে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রনি মৃধার বিরুদ্ধে। ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া কমিটি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version