ইসি জানিয়েছে, বিদেশি পর্যবেক্ষক আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসগুলোতে আবেদনের আহ্বান জানানো হয়েছে। ২১ নভেম্বর আবেদনের শেষ সময়।

ইতোমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা আবেদন জানিয়েছে। এছাড়া, পৃথিবীর বিভিন্ন নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা, যেগুলোতে বাংলাদেশ নির্বাচন কমিশন সদস্য, তাদেরও আমন্ত্রণ জানানো হবে। এক্ষেত্রে ৫০টির মতো দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে।

দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। অন্যদিকে, সংস্থাগুলোর মধ্যে ওয়ার্ল্ড ইলেকশন বডি, ফেমবোসা, সার্ক, অ্যাসোসিয়েশন অব আফ্রিকান ইলেকশন অথরিটির চেয়ারম্যান ও মহাসচিবদেরও আমন্ত্রণ জানানো হবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, সোমবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত হবে কাদের আমন্ত্রণ জানানো হবে। আমাদের যারা আমন্ত্রণ জানিয়েছে এমন নির্বাচনী সংস্থা ও দেশগুলোকে আমরা আমন্ত্রণ জানাব।

চলতি সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও বিভিন্ন সময় জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version