মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

মোঃনাজমুল হোসেন বিজয়
বরগুনা জেলা প্রতিনিধিঃ

বিশ্বের সর্ব বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক দীর্ঘ ৫০ বছর ধরে নারীর ক্ষমতায়নে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর ও সহযোগী ডিরেক্টর মো: রিয়াজ উদ্দিন বরগুনা অঞ্চলের বরগুনা সদর এলাকায় ভিজিট করে কর্মীদের সাথে মতবিনিময় করেন।
বরগুনা সদর এলাকায় নারী বান্ধব কর্ম পরিবেশ ও নারীদের কাজের সুবিধার জন্য সিনিয়র ডিরেক্টর স্থানীয় ভাবে নারীদের মোটরসাইকেল ড্রাইভিং ট্রেনিংয়ের অনুমোদন প্রদান করেন। যার পরিপ্রেক্ষিতে অদ্য ১১ই নভেম্বর ২০২৩ বরগুনা সার্কিট হাউজ ময়দানে ব্র্যাকের নারী কর্মীদের মোটরসাইকেল ড্রাইভিং প্রশিক্ষনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বরগুনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মাহামুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি বিশ্নু দেব সাহানা, ব্র্যাক জেলা প্রতিনিধি মো: মারুফ পারভেজ,এলাকা ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম ও বরগুনা সদর এলাকার সকল শাখার শাখা ব্যবস্থাপক সুবোধ চন্দ্র দাস, মো: হাসান, নুপুর আক্তার। প্রশিক্ষন সম্পর্কে ব্র্যাক বরগুনার আঞ্চলিক ব্যবস্থাপক মাহামুদুল হাসান জানান বরগুনা এরিয়ায় ৪৪ জন নারী সহকর্মী মোটরসাইকেল চালাতে আগ্রহী।পর্যায়ক্রমে সকলকে শেখানো হবে। এই মোটরসাইকেল প্রশিক্ষণের মাধ্যমে বাইরে অন্যান্য নারীরাও মোটরসাইকেল চালাইতে উৎসাহিত হবে। এতে নারীদের সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version