রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় স্টুডেন্ট কেয়ার গার্মেন্টস নামের পোষাক কারখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর)সকালে গার্মেন্টস ফ্যাক্টরির উদ্বোধন করেন ডোমার-ডিমলা(নীলফামারী-১)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।এসময় তাকে ফুল দিয়ে বরন করেন ফ্যাক্টরির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী,ডিমলা থানা অফিসার ইনচার্জ দেবাশীষ রায়,বাংলাদেশ আওয়ামীলীগের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়,ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এইচ এম ফিরোজ সরকার, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও এই গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হয়েছেন।

স্থানীয়রা এবং এই গার্মেন্টস ফ্যাক্টরির মহিলা পুরুষ শ্রমিকরা সকলেই অত্যন্ত গ্রামাঞ্চলের এরকম একটি গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য কৃতজ্ঞতা জানান সকলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version