Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করা হয়েছে

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করা হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বোনের ছেলেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।

“রাত ১২টার দিকে ১০/১৫ জন গোয়েন্দা পুলিশ বাসায় প্রবেশ করে ভাইকে তুলে নিয়ে যায়। তার সাথে আমাদের ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে গেছে।”

এ তথ্য জানিয়েছেন শামসুজ্জামান দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান।

Exit mobile version