পলাশবাড়ী( গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধায় ধর্ষনের অভিযোগের সংবাদ প্রকাশের জেরে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি জাভেদ হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি রবীন সেনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের  প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।
 (৪ নভেম্বর) শনিবার দুপুরে  গাইবান্ধা শহরের ডিবি রোডে  এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ছাড়াও, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
কর্মসূচীতে ঘটনার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল চাঁন বিশ্বাস সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ছালাম আশেকী,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সময়ের কন্ঠস্বরের গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবুসহ অন্যান্যরা।
এ মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় দিপক কুমার রায় নামে এক ব্যক্তি দুই সাংবাদিকের নামে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন।
মূলত: দিপক কুমার রায় নিজের কু-কর্ম ও ধর্ষণের অভিযোগ আড়াল করতে এই মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।
বক্তরা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কন্ঠরোধ করার জন্য এক পক্ষ প্রতিনিয়ত  মামলা দিয়ে হয়রানী করছে। কিন্তু ওই অপরাধী ব্যক্তিরা জানে না, মামলা দিয়ে হয়রানী করে সাংবাদিকদের কন্ঠরোধ করা যায় না। শত বাধা ও বিপত্তি পেরিয়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে সব সময় বদ্ধপরিকর।
পরে মানববন্ধন কর্মসূচী শেষে সাংবাদিকরা গাইবান্ধা জেলা শহরের ১ নং ট্রাফিক মোড়ে অবস্থান নেয়। এসময় তারা সেখানে কিছুক্ষন রাস্তা অবরোধ করে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধের আহবান জানান।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version