গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “সমবায়ে গড়ছি দেশ,স্মাট হবে বাংলাদেশ” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহারে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আলমামুন এর সভাপতিত্বে দিবসটি পালনে ওই দিন সকালে উপজেলা পরিষদ ও সমবায় অফিসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর পর সাপাহার উপজেলা প্রসাশন ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত সমবায়ে গড়ছি দেশ,স্মাট হবে বাংলাদেশ প্রতিপাদ্যের উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,অনুষ্ঠানে সমবায়ী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা সমবায় অফিসার নাজমুল হাসান,জাহাঙ্গীর আলম ,সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ। এসময় উপজেলার শত শত সমবায়ী নারী পুরুষ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version