Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

তালতলীতে হরতাল-অবরোধের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

মোঃনাজমুল হোসেন বিজয়
বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার জেলার তালতলী উপজেলায় বিএনপির হরতালের টানা তিন দিনের অবরোধের শেষ দিনে কোনো প্রভাব পড়েনি তালতলী উপজেলায়। অন্যদিকে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২নভেম্বর) সকাল থেকে দেখা গেছে তালতলী বাজারে মাহেন্দ্রা, অটোরিকশা মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। তালতলীর উপজেলার হাট-বাজারের বেশিরভাগ দোকানপাটও খোলা দেখা গেছে। কোথাও হরতালের সমর্থনে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, অবরোধে যেকোন ধরণের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ ও আনসার বাহিনী। উপজেলা বিভিন্ন জায়গায়তে টহল দিচ্ছেন তারা।

Exit mobile version