হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি জামাতের ডাকা অবরোধের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মোহনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়েছিল।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার সরকারি আলীমুদ্দীন কলেজ গেট হতে বিক্ষোভ মিছিল বের করে হাতীবান্ধা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান ছাত্রলীগ নেতা,আরিফুল ইসলাম নয়ন,মাসুদ সরকার, জায়েদ ইবনে জাহিদ, শিফাত, নোমান সহ প্রায় তিন শতাধিক নেতা কর্মী।

এসময় নেতারা তাদের বক্তব্য বলেন, বাংলাদেশে আর কোন হরতাল অবরোধ জনগন মানেনা তাই বিএনপির ডাকা অবরোধ প্রত্যাখ্যান করেন। আগামীতে যে কোন বিএনপির অবৈধ কর্মসূচির বিরুদ্ধে ছাত্রলীগ প্রতিহত করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version