সোমবার, সেপ্টেম্বর ২১

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার কায়বা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১শে অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের বাগআঁচড়া-গয়ড়া রাস্তা থেকে তিনটি বোমা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তু দেখে ৯৯৯ নাম্বারে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, বিষয়টি নিশ্চিত করে জানান, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version