বিএনপির মহাসমাবেশস্থলের কাছাকাছি বিজয়নগর এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা জানা যায়নি।

জানা গেছে, পল্টন মোড়ের পর থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পানির ট্যাংকের আশপাশের গলিতে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।

সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। নাইটিঙ্গেল মোড়ের আশপাশেও ধোয়া উড়তে দেখা গেছে। সংঘর্ষের খবর আসায় বিএনপির সমাবেশস্থলেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। মঞ্চ থেকে নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হয়েছে।

সংঘর্ষের জেরে পণ্ড হয়ে গেছে বিএনপির সমাবেশ। হামলার প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরে হরতাল ডেকেছে বিএনপি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version