শনিবার, সেপ্টেম্বর ১৯

স্টাফ রিপোর্টার:

যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে পল্লী বীজ ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার উদ্বোধন হয়েছে। গতকাল বেলা ৩টায় সুনামগঞ্জের উকিলপাড়ায় তাদের কার্যক্রম অফিস উদ্বোধন হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মীর এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ অর্গানিক ফার্মার্স এন্ড রিটেইলার এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো.জাহাঙ্গীর আলম তুষার, ফরিদপুর বি জোন এর রিজিওনাল ডেভেলপমেন্ট কাউন্সিলর ও সেহা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাহমুদুল হাসান বিল্লাল, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজা, জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদের রশিদ আহাম্মেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পল্লী বীজ ব্যাংকের এমডি মো.শফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার উন্নয়ন সমম্বয়ক মো.মামুনুর রশীদ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version