স্টাফ রিপোর্টার : মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল মুস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষকের। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নে বারমারি লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুস্তাফিজুর রহমান স্থানীয় একটি মাদরাসার শিক্ষকতা করতেন। তিনি দুর্গাপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ীর পাশে ডোবায় মাছ ধরার জন্য সেচ কাজে ছোট্র একটি মটর স্থাপন করেন। ভিজা শরীরে মটরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুস্তাফিজুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version