কে এম মাহমুদ হোসেন পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে, রাজবাড়ীতে দায়েরকৃত মামলায় জামিন না মঞ্জুর

ক) আজ রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাদকে রাজবাড়ীতে দায়েরকৃত দুইটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

খ) আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দাঁয়ের কৃত মামলা সমূহ:

১) কালুখালী থানা মামলা নং ১৩ তারিখ ২৫/০৫/২৩ জি আর-৭১/২৩ ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ২৫/২৭/২৯।
২) পাংশা থানা মামলা নং- ২১ তারিখ ২৮/০৫/২৩, জি আর- ১০০/২৩, ধারা-১২০/৩৪ পেনাল কোর্ট।

গ) উল্লেখ্য গত ১৯ মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে বিএনপি সরকার বিরোধী সমাবেশে, বিএনপি নেতা আবু সাঈদ চাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বিরুদ্ধে গত ২৫ মে ২০২৩ তারিখ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদী হয়ে এবং ২৮ মে ২০১৩ তারিখ পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জালাল বিশ্বাস বাদী হয়ে রাজবাড়ী আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেন উল্লেখিত মামলায় হাজিরা দিতে আবু সাঈদ চাঁদকে জামালপুর জেলা কারাগার থেকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version