কে এম মাহমুদ হোসেন।
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:

আজ দশ অক্টোবর ২০২৩ বিকাল সাড়ে তিনটায় রাজবাড়ী জেলার পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা পৌর আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার। সভাটি পরিচালনা করেন অধ্যাপক লিটন বিশ্বাস।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুল হাকিম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা সহ আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি আরো বলেন বাংলাদেশ যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি দেশে এক অরাজকতা তৈরীর পাঁয়তারা করছে। তিনি জামাত বিএনপির উদ্দেশ্য হুঁশিয়ারি উচ্চারণ বলেন এ দেশকে নিয়ে আপনার অনেক ষড়যন্ত্র করেছেন ভবিষ্যতে যদি এই ষড়যন্ত্রের ধারা অব্যাহত রাখেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে। মাননীয় সংসদ সদস্য আগামী নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে গণজোয়ার তৈরি করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।


এছাড়া সভায় আরো বক্তৃতা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ , স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হাকিম রুমি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পাংশা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোতালেব মোল্লা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মাহবুব হোসেন রিপন ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক শেখ প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version