দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী ৪ পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। শনিবার কলেজে অনুষ্ঠিত পরিক্ষায় ২৪ জন প্রার্থী অকৃতকার্য হওয়ায় নিয়োগ পরিক্ষাটি বাতিল করেছেন কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী ৪ পদে (রসায়ন,পদার্থ, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) জনবল নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী আবেদন করেন। শনিবার কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরিক্ষায় ৪ পদে ২৪ জন প্রার্থী অংশ নেয়। কিš‘ লিখিত পরিক্ষায় কোন প্রার্থী কৃতকার্য হয়নি। তাই নিয়োগ পরিক্ষাটি বাতিল করেন কর্তৃপক্ষ।

নিয়োগ কমিটির সদস্য সচিব কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রায়ান আহম্মদ সিদ্দিকী বলেন, ‘আমরা শুরু থেকেই স্ব”ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নেয়ার চেষ্টা করেছি। সকল প্রার্থী অকৃতকার্য হওয়ায় নিয়োগ কমিটির সিন্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল করা হয়েছে।’

কলেজের গর্ভনিং বডির সভাপতি (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া জানান,‘লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী না পাওয়ায় নিয়োগের কার্যক্রম বাতিল করা হয়েছে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version