Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সারা বাংলা

    পাঁচবিবি ছমিরণনেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই মডেল ।।

    Saizul AminBy Saizul Aminসেপ্টেম্বর ২২, ২০২৩No Comments3 Mins Read

    মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নামেই মডেল। কোমলমতি শিশুদের জন্য নেই শিক্ষার পরিবেশ। নেই অবকাঠামোগত সুবিধা। ফলে বৈরি পরিবেশে চলছে প্রথম থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম।

    পাঁচবিবির দমদমা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মরহুম তফিজ উদ্দিন মন্ডলের স্ত্রী বিশিষ্ট শিক্ষানুরাগী সমিরন নেছার দান করা ২ একর ৩ শতক জমিতে ১৯৬০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বিদ্যালয়টি সরকারি করণ হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকে এলাকায় আলোক বর্তিকা হিসাবে শিক্ষার আলো ছড়িয়ে চলছে। এখান থেকে হাতে খড়ি নেয়ার পর শত শত ছেলে মেয়ে দেশ বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছে । শুরুতে তৈরি সেই বিদ্যালয়ের আধাপাকা টিন শেডের ঘর গুলো আজ জীর্নশীর্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। সরকারি ভাবে ৬ কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ও ২ কক্ষের একতলা একটি পাকা ভবন থাকলেও মূল ঘর গুলির অবস্থা পরিত্যক্ত প্রায়। কয়েক যুগ আগে তৈরি এসব ঘর গুলোতে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। বিদ্যালয়ের পিছনের অবস্থা আরও শোচনীয়। পিছনের পরিত্যক্ত ঘর গুলোতে রাতে বসে নেশার আড্ডা। আর এসব স্থানে ত্যাগ করা মল মুত্রের দূর্গন্ধের কারনে ক্লাশে আসা শিক্ষক, শিক্ষার্থীদের টেকা দায় হয়ে পড়ে । বিদ্যালয়ের পূর্ব ও উত্তর পাশে রয়েছে পানি নিষ্কাশনের নর্দমা । সামান্য বৃষ্টিতে নর্দমার উপচে পড়া নোংরা পানিতে বিদ্যালয়ের মাঠ ভরে যায়। এতে করে শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকগন পড়েন বিপাকে । এই প্রতিষ্ঠানের পশ্চিম সীমানা ঘেঁষে রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার ও দক্ষিণ সীমানায় প্রাথমিক শিক্ষক সমিতির অফিস। বিদ্যালয়টির সামনের কিছু অংশে সীমানা প্রাচীর ও গেট থাকলেও বেশির ভাগ অংশ খোলা। ফলে মাঠের মাঝ দিয়ে অবাধে চলাচল করে লোকজন । বিঘিœত হয় শিক্ষার পরিবেশ। বর্তমানে একজন দক্ষ প্রধান শিক্ষক ও ১২ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত বিদ্যালয়টিতে মোট ছাত্র সংখ্যা ৫শ ৭ জন। এরমধ্যে বালক ২৫৮ জন এবং বালিকা ২৪৯জন।
    পরীক্ষার ফলাফলে প্রায় প্রতি বছর উপজেলার শীর্ষে অবস্থান করা বিদ্যালয়টিতে নেই শিক্ষার সঠিক পরিবেশ। বিদ্যালয়টিতে কিছু দিন আগে একটি পাকা শৌচাগার নির্মান করা হলেও শিশুদের সাথে আসা অভিভাবকদের নেই কোন বসার জায়গা । ফলে রৌদ্র বৃষ্টিতে বিপাকে পড়তে হয় তাদেরকে । অনেক সময় স্কুলের বারন্দায় তাদের বসার কারনে কক্ষে পাঠদানে বিঘœ সৃষ্টি হয়। বেশ কিছুদিন আগে পৌরসভার পক্ষ থেকে অভিভাবকদের জন্য একটা বসার জায়গা নির্মানাধীন হলেও তা কবে শেষ হবে তারও নেই নিশ্চয়তা ।
    বিদ্যালয়ে সন্তানকে নিতে আসা মঞ্জুর রশিদ নামের এক অভিভাবক বলেন, পাঁচবিবি পৌর শহরের মধ্যে ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে আজ শিক্ষার কোন পরিবেশ নেই। দীর্ঘদিনেও বিদ্যালয়টিতে বাউন্ডারী ওয়াল পর্যন্ত দেওয়া নেই। বিদ্যালয়ের মাঠ দিয়ে অবাধে মানুষজন যাতায়াত করে।
    অপর অভিভাক কাজল বলেন, অভিভাকদের বসার কোন জায়গা নেই। স্কুল ছুটির সময় বাচ্ছাদের নিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আবার সামান্য বৃষ্টিতেই স্কুল মাঠে পানি জমে থাকার কারণে ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারে না।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মুক্তা বানু বলেন, কয়েক মাস হলো এই স্কুলের প্রধান হিসাবে যোগদান করেছি। এখানে আসার পর বেশ কিছু সমস্যা চিহিৃত করে সেসব সমাধানের জন্য কাজ করছি।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়টি মডেল বিদ্যালয় হলেও মডেলের ম পর্যন্ত নেই। এই অবস্থায় আমি সভাপতির দায়িত্ব গ্রহণ করি। বর্তমানে বহুবিধ সমস্যায় জর্জরিত স্কুলটির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া উপজেলা পরিষদের অর্থায়নে সীমানা প্রাচীরসহ মাঠ ভরাটের কাজ চলতি অর্থ বছরে হবে বলেও তিনি জানান ।
    উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ে সরকারী ভাবে একটি দ্বিতল ভবন নির্মানের কাজ অচিরেই শুরু হবে। এছাড়া অন্যান্য সমস্যা গুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।
    তারিখ- ২২/০৯/২০২৩ইং

    Saizul Amin
    • Website

    Related Posts

    ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.