Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ফেনীর ফুলগাজীতে খড়ের গাদায় চাপা পড়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যুর হয়েছে

ফেনী প্রতিনিধি # ফরহাদ খোন্দকার

বুধবার সকালে উপজেলার
দক্ষিণ ধর্মপুর গ্রামের তিতা কাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম বলেন, খড়ের গাদায় কাজ করার এক পর্যায়ে তারা চাপা পড়েন। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করেন। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতরা হলেন- তিতা কাজী বাড়ির আমিন হোসেন টিপুর স্ত্রী জাহানারা আক্তার সুমি (৩৫), তার দুই সন্তান সাইদ (৫) ও সিয়াম (৩)।

Exit mobile version