ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজনে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে স্থানীয় সময় শনিবার বিকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য। স্থানীয় মেয়রের বরাত দিয়ে গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সিএনএন ব্রাজিলের সঙ্গে একটি সাক্ষাত্কারে বার্সেলোসের মেয়র এডসন ডি পাওলা রদ্রিগেস মেন্ডেস একটি মাঝারি আকারের বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিমানটিতে একজন পাইলট ও সহকারী পাইলট ছাড়াও ১২ জন পর্যটক ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়া এক্সে অ্যামাজন রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেছেন, শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য শুরু থেকেই কাজ করছে। নিহতদের পরিবার এবং বন্ধুদের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version