স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর সদর থানার মাহিদিয়া গ্রামের পূর্বপাড়া থেকে একটি ওয়ানশুটারগান, দুই রাউন্ড গুলি ও মাদকদ্রব্য সহ অস্ত্রধারী সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি জসিম উদ্দিন(৪৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬, যশোর। গ্রেফতারকৃত জসিম সদর উপজেলার মাহিদিয়া গ্রামের ইকরামুলের ছেলে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে মাহিদিয়া গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

১৩ সেপ্টেম্বর র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যশোর সদর উপজেলার পুলেরহাট ১০নং চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া (পূর্বপাড়া) এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর গভীর রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামী জসিম উদ্দিন কে ২৯ পুরিয়া (ওজন ১৫০ গ্রাম) গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে দেওয়া তথ্য মতে আভিযানিক দলটি তার বাড়ির সামনে বালির স্তুপের ভিতর থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ০১ (এক) টি ওয়ানশুটারগান ও ০২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার করে।

উল্লেখ্য, আসামী জসিম উদ্দীন এর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় আরো ০২ (দুই) টি অস্ত্র মামলা ও ০৬ (ছয়) টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে আসামিকে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version