স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনের আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও দানবীর এসএম
ইয়াকুব আলীর পক্ষে গ্রাম পর্যায়ের বিভিন্ন ইউনিটের সাথে গণসংযোগ করা হয়।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে উক্ত উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সাথে এসএম ইয়াকুব আলীর পক্ষে এ গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ১২নং শ্যামকুড় ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান সক্রিয় যুবলীগ কর্মী ব্যবসায়ী আশিকুর রহমান,১৩নং খানপুর ছাত্রলীগের রবিউল ইসলাম,যুবলীগ কর্মী আকাশ,শাকিল।স্থানীয় ১৬নং নেহালপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের আহবায়ক,বর্তমান যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রাজু,যুবলীগের নজরুল ইসলামসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য মণিরামপুর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি গ্রামে অভিযান সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ের লক্ষ্য গ্রাম পর্যায়ের বিভিন্ন ইউনিটের সাথে এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version