সুনামগঞ্জ প্রতিনিধি::
পদযাত্রার নামে সারাদেশে বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর শহরের রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, পদযাত্রার নামে বিএনপিকে কোনো ধরনের জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না। বিএনপি জামাত চক্রের সকল নাশকতা ও ষড়যন্ত্র রাজপথে থেকে জেলা আওয়ামী লীগ মোকাবিলা করবে।

তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়৷ যারা উন্নয়নে বাঁধা দিতে চাইবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, অ্যাড. বিমান কান্তি রায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version