দেশের আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার (১৭ আগস্ট)। চট্টগ্রাম বাদে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বন্যার কারণে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বোর্ডে পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট থেকে।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ ও নিজ আসনে বসতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এর পরে প্রবেশ করলে তার নাম, রোল নম্বর, প্রবেশে বিলম্বের কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিখে রাখা হবে। পাশাপাশি দৈনিক এ ধরনের শিক্ষার্থীর তালিকা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে।

তবে এসব বোর্ড ২৮ আগস্ট যুক্ত হবে পরীক্ষার মহাসড়কে। অর্থাৎ ওই দিন নির্ধারিত অন্যান্য বোর্ডের বিষয়গুলোর পরীক্ষাই দেবে শিক্ষার্থীরা। ফলে এসব বোর্ডে ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত চারটি পরীক্ষা বাতিল হয়েছে বলে গণ্য হবে। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৭ সেপ্টেম্বর কারিগরি ও ১ অক্টোবর মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাতিল হওয়া সব (চারটি) পরীক্ষা যথারীতি চলবে।

ট্রেজারি থেকে ছাপানো সব কটি প্রশ্নের সেটই কেন্দ্রে নিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের ৫ মিনিট পর বা পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস-এর মাধ্যমে কোন সেটে পরীক্ষা হবে তা কেন্দ্রকে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া আর কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে সরকারি পর্যায়ে যোগাযোগের জন্য শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করবেন। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট পরীক্ষা দিতে পারবে।

এদিকে পরীক্ষা সামনে রেখে ১৪ আগস্ট থেকে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৩ দিন এসব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version