কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থানাধীন কচুবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শাহ পরীর দ্বীপের মাদক সম্রাট জিয়াবুল র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

গত ১৪ আগস্ট ২০২৩ তারিখ রাত অনুমান ২২.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কচুবনিয়া এলাকায় মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জিয়াবুল @ জিয়া (৪৫), পিতা-মৃত নজির আহমদ, সাং-উত্তর পাড়া, শাহ পরীর দ্বীপ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শাহ পরীর দ্বীপের মাদক সম্রাট জিয়াবুল নামে খ্যাত এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল মর্মে জানায়। বর্ণিত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার টেকনাফ থানার মামলা নং-৫৩/২০, প্রসেস নং-১৬৭০২/২১, জিআর- ৯৬১/২০, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (গ)/৪১ ধারায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version