ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি সহ বরাদ্দকৃত ঘর সমূহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান জানায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আগামীকাল নাগরপুরে তিনটি ইউনিয়নে মোট ৩৮ টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এসব উপকার ভোগীদের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবিও হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকূলে দলিলের নাম খারিজের কাজ শেষ হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, জাতীয় সাংবাদিক সংস্থা,নাগরপুর ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু, নাগরপুর প্রেসক্লাব সদস্য খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিন, জাতীয় সাংবাদিক সংস্থা’নাগরপুরের সহ সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল হক বাবু, প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা প্রমূখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version