তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় সোমবার (২৪ জুলাই ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডসহ বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে সরকার নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ রোডে অবস্থিত মেসার্স কৃষ্ণচূড়া এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, ন্যাশনাল গ্যাস ট্রেডিংকে ১৫ হাজার টাকা, মুজিবুল হক এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version