অনুপম পাল (চট্টগ্রাম প্রতিনিধি )

২২ই জুলাই ২০২৩ ইংরেজী রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় বাঁশখালী উপজেলার আওতাধীন ৬নং(ক) কাথারিয়া ইউনিয়স্থ কাথারিয়া বাজার সংলগ্ন শীলপাড়াস্থ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে ভক্তপ্রবর শ্রী দীপঙ্কর শীল মহোদয়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শ্রী ছোটন দাশ মহোদয়ের সঞ্চলনায় এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী শঙ্কর প্রসাদ দাশ মহোদয়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহ-দপ্তর সম্পাদক শিক্ষক শ্রী সুবীর দত্ত মহোদয়, মহান অতিথি হিসেবে ছিলেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শ্রী সাগর সুশীল মহোদয়, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী হৃত্বিক দাশ মহোদয়,বিশেষ বক্তা ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী লক্ষণ দাশ(প্রভাষক) মহোদয়, বিশেষ অতিথি শ্রী অনুপম কান্তি দেব মহোদয়, উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রী সুজন দাশ মহোদয়, শিক্ষক শ্রী জনি সুশীল মহোদয় ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-দফতর সম্পাদক শ্রী সোমেন সুশীল মহোদয়সহ নবগঠিত বাগীশিক কাথারিয়া ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ।

এতে অতিথিবৃন্দ ও বক্তারা বলেন শ্রীমদ্ভগবদগীতার জ্ঞান হলো ব্রহ্মজ্ঞান যা জগতের সকলের মানুষের পরমাত্মিক মুক্তির আধার এবং ইহকাল পরকালের পরম শান্তির আশ্রয়স্বরুপ। আরো বলেন, যে ব্যক্তি ঘোর সংসার সাগর হতে সুখে পার হতে চান তিনি গীতারুপ নোকার আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হতে পারেন ও গীতার শিক্ষায় শিক্ষিত হলে যেকোন ব্যক্তির দেশপ্রেম ও জাতির কল্যাণে ভুমিকা রাখার প্রেরণা জাগে।

সম্মেলন সমাপনের পূর্বে বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শ্রী সাগর সুশীল মহোদয় ও সাধারণ সম্পাদক শিক্ষক হৃত্বিক দাশ মহোদয়ের অনুমোদন ও অনুমতিক্রমে যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী লক্ষণ দাশ মহোদয় শ্রী সুমন শর্মা মহোদয়কে সভাপতি, শ্রী বিধান দাশ মহোদয়কে সাধারণ সম্পাদক রেখে মোট ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক) ৬নং কাথারিয়া ইউনিয়ন সংসদ ২০২৩-২০২৬ ইংরেজী কমিটি ৩ বৎসরের জন্য ঘোষণা করেন।

পরে শ্রী শ্রী রাধামাধব গীতাবিদ্যাপীঠের ৩০জন বিদ্যার্থীদের হাতে বাগীশিক মুদ্রিত ৫০টি গীতা, ৩০টি স্ট্যান্ড ও একটি হোয়াইট বোর্ড ও ১টি মার্কার বিতরণ করা হয়।

সম্মেলনের সন্মানিত সভাপতি উক্ত এলাকার সকলের শ্রদ্ধেয়জন ভক্তপ্রবর শ্রী দীপঙ্কর শীলের সমাপনী বক্তব্যে সমগ্র মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্ত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version