আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল ‘আজুনি’ সিরিয়ালের শুটিং। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছেন শোয়েব ইব্রাহিম ও আয়ুষী খুরানা। মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে চলছিল শুটিং। হঠাৎ ফ্লোরে চিৎকার। নিমেষের মধ্যে শুরু হল দৌড়োদৌড়ি। হঠাৎই সিরিয়ালের সেটে ঢুকে পড়েছিল এক চিতাবাঘ। আক্রমণ করে শুটিংয়ের সেটে থাকা এক কুকুরকে। প্রায় ২০০ জন লোক তখন ছিলেন সেটে। তার মাঝেই কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে ওই চিতাবাঘ। সেই সময় সেটে ছিলেন শোয়েব ইব্রাহিম।

দিন কয়েক আগেই নিজের ভ্লগে এই সিরিয়াল ছাড়ার কথা জানিয়েছিলেন অভিনেতা। যদিও শেষমেশ নিজের সিদ্ধান্ত বদলান। এর মাঝেই ঘটে যায় এই বিপত্তি। তবে অভিনেতা, অভিনেত্রীদের আহত হওয়ার কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যদিও ঘটনার আকস্মিকতা এখনও সামলে উঠতে পারেননি অভিনেতা, অভিনেত্রী-সহ কলাকুশলীরা।

সদ্য বাবা হয়েছেন শোয়েব ইব্রাহিম। নিজের এই নতুন জীবন শুরু হতেই অভিনয় থেকে বিরতি নেবেন বলে ঠিক করেছিলেন এক বার। কিন্তু প্রযোজকদের জন্য সেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। তবে প্রযোজকদের বেশ কিছু শর্ত দেন, যার মধ্যে ছিল আগে বাড়ি যাওয়ার অনুমতি, শুটিংয়ের দিন সংখ্যা কমানো। অভিনেতার সবক’টি শর্তেই রাজি হন প্রযোজক। আসলে শোয়েব এই মুহূর্তে নিজের সন্তান ও পরিবারকে সময় দিতে চান। সম্প্রতি ছেলের নাম ঘোষণা করেন দীপিকা ও শোয়েব। যদিও ছেলের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version