নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনা -৩ ( কেন্দুয়া – আটপাড়া) সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য, নেত্রকোনা জেলা আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর হাসান।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দুয়া – আটপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, দলীয় কার্যালয়সহ সাধারন জনগণের কাছে তিনি প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট তুলে দিতে।

 

তিনি কেন্দুয়া উপজেলার গোপালপুর বাজার, বীরগঞ্জ বাজার, রামপুর বাজার, বেখৈরহাটি বাজার আটপাড়া উপজেলার বাঊশা বাজার, সোনাজুর বাজার, দুওজ বাজার, নাজিরগঞ্জ বাজার, সেতুর বাজারে গনসংযোগ করেন।

গণসংযোগ কালে তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান। তিনি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


এই সময় তার সাথে গনসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version