তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মামার বিয়ের দাওয়াতে এসে ৫বছরের রুহান আহমদ নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনটি ঘটে।
শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গলের বাসিন্দা নিহত শিশুর নানা ইব্রাহিম মিয়া (৫৫) জানান, আমার ছেলে ইমদাদুল হক সাদেক ওমানে থাকে। বিদেশ থেকে ভিডিও কলে বিয়ের অনুষ্ঠান ছিল।
বিয়ের দাওয়াত খেতে আমার মেয়ে তার জামাইসহ তাদের একমাত্র পুত্র রুহানকে নিয়ে বাড়িতে আসে। দুপুরে আমরা একসাথে বিয়ে বাড়িতে যাই। বিয়ে বাড়িতে হঠাৎ করে আমার নাতি নিখোঁজ হয়। আমরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি বাড়ির চারপাশ ও পুকুরে খুঁজতে থাকি। অনেক খোঁজাখুজির পর হঠাৎ একজন পুকুরে তাকে দেখতে পায়। সাথে সাথে আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গলস্থ সাধন ঘোষের মুক্তি মেডিকেয়ার ক্লিনিকে নিয়ে যাই। সেখানে ডাক্তার না থাকার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।
নিহত শিশুর নানা ইব্রাহিম মিয়া জানান,আমার মেয়ের শশুর বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার বড়হাটে। নিহত শিশুর পিতার নাম জহিরুল হক রাসেল। তিনি ডাচ্ বাংলা ব্যাংকের সিলেটের বিশ্বনাথ ব্যাঞ্চে চাকুরিরত। শিশু রুহান তার একমাত্র সন্তান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার জানান, আজ বিকেলে ৫ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে এর আগেই তার মৃত্যু হয়। শিশুটি পুকুরে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
সন্ধায় শিশুর নানা বাড়ি পূর্ব শ্রীমঙ্গল এলাকায় সরজমিন গিয়ে দেখা যায়, মর্মান্তিক এ ঘটনায় বর-কনের পরিবারে কান্নার রোল বহিছে। বারবার শিশুর মা অজ্ঞান হয়ে যাচ্ছেন ও স্বজনরা। শোকের মাতম বইছে পুরো এলাকাজুড়ে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version