শেখ জহিরুল ইসলাম নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি।

জাতীয় পার্টির(জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মৃত্যু বার্ষিকি উপলক্ষে দোয়া আলোচনা সভা ও দোস্তদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় নান্দাইল উপজেলা পরিষদ সংলগ্ন আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক এমদাদুল হক বুলবুল। উক্ত আলোচনা সভায় নান্দাইল উপজলা জাতীয় তরুণ পার্টির যুগ্ন আহবায়ক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য আলহাজ হাসমত মাহমুদ তারিক, বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখান জাতীয় পর্টির নেতা আবুল হাসেম ভূইয়া মিলন, রফিক উদ্দিন ভূইয়া, রফিকুল ইশলাম ভূইয়া, আজহারুল ইসলাম রতন, নান্দাইল উপজেলা জাতীয় তরুণ পার্টির নেতা আঃ সালাম, রাসেল মীর, রুহুল আমিন, রবিকুল ইসলাম প্রমূখ। অনুষ্টানে নান্দাইল উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন আলোচনা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version