অপেক্ষার অবসান ঘটিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ভিডিও সোমবার মুক্তি পায়। এটি ২ মিনিট ১৫ সেকেন্ডের। ভিডিওতে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। ভিন্ন ভিন্ন রূপে শাহরুখকে দেখে মুগ্ধ ভক্তরা। এদিকে ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, নয়নতারা, প্রিয়ামণি এবং সান্যা মালহোত্রা। আসল চমক দেখিয়েছেন দীপিকা।

অনেকেরই অনুমান ছবিতে দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তবে শুধু মা-ই নন, ছবিতে শাহরুখ যেহেতু বাবা ও ছেলে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন সেক্ষেত্রে দীপিকাকে কখনো শাহরুখের স্ত্রী এবং মা দুই ভূমিকাতেই দেখা যেতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা বৃষ্টির মধ্যে লাল শাড়ি পরে ফাইট করছেন। তাকে দেখে নেটিজেনদের ধারণা, এ সিনেমায় শাহরুখের মা ও স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তিনি।

ভিডিওতে শাহরুখ হিরো না ভিলেন, তাও ঠিক বোঝার উপায় নেই। পর্দায় বহুরূপী বলিউড বাদশাকে দেখে হতবাক দর্শকরাও।

এক নেটিজেন কমেন্টে লিখেছেন- ‘ছবিটি প্রতিশোধ নেওয়ার গল্প মনে হচ্ছে। যেখানে টাক মাথার শাহরুখ মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করেন। তিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা) অন্যায় মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন। ছেলে ও বাবার দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। মুখোশে একজনকে বাবার মতো এবং পুলিশের বেশে তাকে ছেলের মতো দেখাচ্ছে। নয়নতারা এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সম্ভবত তিনি জুনিয়র শাহরুখের বিপরীতে থাকবেন।’

আরেকজন লিখেছেন, ‘বৃদ্ধ শাহারুখ এবং দীপিকা কোনো উপজাতীর নাগরিক হতে পারেন। তাদের একই গুরু থাকতে পারে, যেখান থেকে তারা যুদ্ধের দক্ষতা অর্জন করেছেন। কোনোভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সরকার জমি দখলের চেষ্টা করে; তখন তারা এর বিরুদ্ধে বিদ্রোহ করে। শাহারুখকে মৃত বলে অনুমান করা হয় এবং দীপিকাকে বন্দি করে জেলে পাঠানো হয়। যুবক এসআরকে জেলে জন্মগ্রহণ করে কোনোভাবে জেল ছেড়ে বের হওয়ার সবুজ সঙ্কেত পায়।’

তবে এসব গল্পই উঠে এসেছে নেটিজেনদের কমেন্টে। বাকিটা অ্যাটলির ‘জওয়ান’ মুক্তির পর জানা যাবে। যেটা কিনা ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version