তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দেশের প্রথমবারের মতো পৌরসভার উদ্যেগে শুরু হলো পুরাতন পলিথিন, প্লাস্টিক কেনাবেচার হাট। রবিবার (৯ জুলাই) বিকেলে মেয়র চত্বরে এই ব্যতিক্রমধর্মী হাটের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। প্রতি রবিবার এই হাট বসবে পূর্ব ঘোষণা অনুযায়ী। হাটে প্রতি কেজি পলিথিন ৫০ টাকা ধরে কিনবে মৌলভীবাজার পৌরসভা কতৃপক্ষ। এছাড়া আজ যারা পলিথিন , প্লাস্টিক বিক্রয়ের জন্য নিয়ে এসেছেন সেসব বিক্রেতাকে বিনামূল্যে একটি ৫০ কেজি বস্তা দেওয়া হয়। যাতে করে আগামীদিনে ৫০ কেজি বস্তা করে নিয়ে আসতে পারে। এসময় আরও উপস্থিত ছিলেন,মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, প্যানেল মেয়র নাহিদ হোসেন, কাউন্সিলর জালাল আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ, কাউন্সিলর সৈয়দ সেলিম হক প্রমুখ। উল্লেখ্য, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও পানি নিস্কাশনের জন্য কোন রকম অসুবিধা সৃষ্টি না করে এই জন্য এমন উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার পৌরসভা কতৃপক্ষ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ইয়াবা পাচারের অভিনব ছক ফাঁস, বই কেটে লুকানো ছিল মাদক
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি
- চুচুয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পেট্রোলের বোতল
- নেত্রকোনার চল্লিশায় মাদ্রাসায় হামলা: দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আলেম সমাজ
- সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, ঢাকায় আটকে ১৪ হাজারের বেশি যাত্রী
- জ্বালানি সংকটের মধ্যে আরও ৯ কার্গো এলএনজি কিনছে সরকার
- সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার : বাণিজ্যমন্ত্রী




