সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে জেলা যুবলীগ। রবিবার (০৯ জুলাই) দুপুরে জেলা ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিলে মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন।

জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট৷ সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত।

সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, যুবলীগের কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বি স্মরণ,  এডভোকেট গোলাম কিবরিয়া প্রমুখ।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সিলেট বিভাগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে যুবলীগ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version