চট্টগ্রামে সিরিজ বাঁচানোর মিশনেই আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামছে বাংলাদেশ। তবে তামিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এর আগে প্রথম ওয়ানডে হেরে তিন মাচ সিরিজে ইতোমধ্যে পিছিয়ে টাইগাররা সে কারণে দ্বিতীয় ম্যাচ হারলে সিরিজ ফসকে যাবে বাংলাদেশের হাত থেকে।

এ ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে একটি পরিবর্তন দেখা যাবে ওপেনার তামিম না থাকায় তার জায়গায় একাদশে দেখা যাবে নতুন কোনো ওপেনারকে। সে ক্ষেত্রে তার জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। এ ছাড়া আগে থেকেই দলে ব্যাকআপ ওপেনার হিসেবে ছিলেন নাঈম শেখ। অবশ্য তামিমের বদলি হিসেবে ওপেনার নাঈম শেখের খেলার সম্ভাবনাই বেশি। এ ছাড়া আগের ম্যাচের বাকি সদস্যদেরও একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘আমরা এখনো একটা ম্যাচ পিছিয়ে আছি, আমাদের চেয়ে এগিয়ে আফগানিস্তান। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। বিপরীতে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিও জানিয়েছেন সিরিজ জয়ের কথা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version