সিলেট-তামাবিল সড়কের দরবস্ত ফারুক স্মরনী এলাকায় বাস ও ইজিবাইকের (ব্যাটারিচালিত রিকশা) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে গেটলক বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী টমটমকে চাপা দিলে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—জৈন্তাপুর উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন ওরফে কাছাই (৪৫)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version