তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা।

আটককৃত ব্যাক্তির নাম মোঃ রুবেল আহমেদ (২৫) সে কুতুব পালন, টিভি টাউয়ার কক্সবাজার আবদুর রহমান এর ছেলে, তার মাতা হালিমা বেগম।

জানা যায়, রোববার (২ জুলাই) রাতে রুবেল আহমেদকে সাতগাঁও স্টেশন এলাকায় অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। তারপর খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবহিত করলে শ্রীমঙ্গল রেলওয়ে থানা চিকিৎসা শেষে তাকে উদ্ধার করে পুলিশসস্কোট দিয়ে কক্সবাজারে প্রেরণ করে।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মোঃ রুবেল মিয়া কক্সবাজারের কুতুব পালন এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা, সে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সিলেটে আত্নগোপন কিংবা ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্য সিলেটের দিকে চলে আসে। কিন্ত সাতগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় আসার পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে খবর পেয়ে আমরা তাকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে কক্সবাজার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version