জোবায়ের হোসেন রিহান,জেলা প্রতিনিধি:

ফেনী পৌরসভার পেট্রোলবাংলা রোডের রহমান মঞ্জিল নামের ভাড়া বাসায় এমদাদুল হক সিয়াম (১৭)নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সিয়াম ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

সোমবার সন্ধ্যায় আনুমানিক ৬টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতের মা ফরিদা ইয়াসমিন (৪৫) বলেন, আমার ছোট ছেলে জাহিদুল ইসলাম ইমন (০৩) এর সহিত গত ২ জুলাই রাত আনুমানিক রাত ৯টার দিকে আমার বড় ছেলে এমদাদুল হক সিয়ামের সাথে সামান্য মারামারি করে। সিয়ামকে আমি বকাঝকা করি তাই সে সকালের নাস্তা ও দুপুরের খাবার না খেয়ে তার রুমের দরজা বন্ধে করে অবস্থান করে। নিহতের মা আরো বলেন, সন্ধ্যায় শুকাতে দেওয়া কাপড়-চোপড় আনতে গেলে জানালার গসাথে সাথে সিয়ামকে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়ার দৃশ্য দেখতে পাই।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক কোমল কুমার সাহা বলেন, নিহতের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়া দাফন করার অনুমতি দিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version