(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে উপজেলার করনাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক। এ সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলার
নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বসির উদ্দীন চৌধুরী বিষু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, জাবরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহের আলী, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে’র উদ্বোধনী খেলায় টাইব্রেকারে দৌলতপুর
ইউনিয়ন পরিষদ দল ৩-১ গোলে জাবরহাট ইউনিয়ন দলকে হারায়। টুর্নামেন্টে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version