স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন,
বাংলাদেশ কখনও শ্রীলংকার মত দেউলিয়া হবে না, বাংলাদেশ এখন ইউরোপ, জাপান, চীন দেশে গুলোর মত হবে। কারণ বাংলাদেশ এখন বিশ্ব সমাজের মাঝে আছে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, এটা নিয়ে কোন সন্দেহ নেই, নির্বাচনকে ঘিরে যদি কেউ শান্তি প্রিয় দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যখন বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব কষ্ট পেয়েছেন। এখন বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। ১০ লাখ লাখ টন কয়লা আমদানি ইতিমধ্যে আমদানি করা হয়েছে।

রোববার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের হলরুমে হতদরিদ্র ৪১০ টি পরিবারের মাঝে সেচ্ছাধীন তহবিল থেকে ৫লাখ ২৬ হাজার ৯৭৫ টাকার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক পলিত বখত, শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আনারুজ্জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version