দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা মদনে সিটি ব্যাংকের অর্থায়নে টিএমএসএস-এর আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রান্তিক কৃষকদের মাঝে ব্রিধান-৪৯ বিতরণ করা হয়। শনিবার (২৪ জুন) সকালে উপজেলার ৩৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়। বীজ ধান বিতরণের পূর্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে টিএমএসএস-এর ময়মনসিংহ ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহনের সভাপতিত্বে এবং নেত্রকোণা জেলা জোন প্রধান মোঃ মাহাবুব আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, ওসি তাওহীদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, টিএমএসএস-এর ময়মনসিংহ বিভাগীয় সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় টিএমএসএস-এর পক্ষে উপস্থিত ছিলেন, নেত্রকোণা সদর জোন প্রধান মোঃ আব্দুল আউয়াল, মদনপুর জোন প্রধান মোঃ শাহ্ আলম, দূর্গাপুর জোন প্রধান মোঃ দাউদ হোসেন, আঠার বাড়ি জোন প্রধান মোঃ সাজু মিয়া ও মদন শাখা প্রধান মোঃ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, এস আই মজিবর রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, নিজাম তালুকদার, দেওয়ান রানা প্রমুখ।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি রাকিব, সম্পাদক অপু
- চিপসের প্যাকেট ও ড্রেনের অভিশাপ: বন্যা কি শুধুই সরকারের দায়?
- মদন সম্ভাবনাময় কিন্তু অবহেলিত, অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে: মুশফিকুর রহমান
- খালিয়াজুরীতে অর্থের বিনিময়ে মানবিক সহায়তা কার্ড, ভিত্তিহীন দাবি অভিযুক্তের
- এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী: জামালপুরে দিনব্যাপী কর্মসূচি
- ক্যাম্পাসে ফেরা হল না মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের
- নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
- ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



