সোমবার, অক্টোবর ১২

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এনামুল হক(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। এ-সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া গ্রামের আহসানুল্লাহ হকের ছেলে।

পুলিশ জানায়,এনামুল পৌর শহরের সাধুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি এসব মাদক বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বসত ঘরের খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নূরুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে লুকানো অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version