রবিবার, সেপ্টেম্বর ২০

গত কয়েক বছরে পেশাদার জীবনের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থেকেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকা তছরুপ মামলায় গ্রেফতার করা সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে প্রতিনিয়ত খবরের শিরোনাম হন তিনি। এই মর্মে তার বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিটও গঠন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।

বছর দুয়েক ধরে এ মামলাতেই একাধিকবার আদালতের চক্কর কাটতে হয়েছে জ্যাকুলিনকে। বিদেশযাত্রার জন্যও বারবার আদালতে আর্জি জানাতে হয়েছে তাকে। তবে এবার নিজের ভাগ্যবদলের পথে হাঁটছেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় নিজের নামের বানান বদলে ফেলেছেন জ্যাকুলিন। ইংরেজি নামে বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। নতুন বানানে অভিনেত্রীর নামের উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকুলিয়েন’। তবে কি ফাঁড়া কাটাতে জ্যোতিষ শাস্ত্রের দ্বারস্থ হলেন অভিনেত্রী?

জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের ওপর ভরসা রেখে সাফল্যের মুখ দেখতে অনেকেই বদল আনেন নিজেদের নামের বানানে। বলিউডেও এই উদাহরণ কম নেই। যেমন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও। এমনকি বলিউড তারকা অজয় দেবগনও। সাফল্যের মুখ দেখতে নিজেদের নামের বানানে কিছু পরিবর্তন এনেছেন এ তারকারা।

কোনো অক্ষর যোগ করে বা কোনো অক্ষর বাদ দিয়ে বদলে ফেলেছেন নামের বানান। নামের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে তাদের ভাগ্যেও। এবার এই একই পথে হাঁটলেন জ্যাকুলিন। আপাতত জ্যাকুলিনের নামের নতুন বানানটি অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। ফেসবুকে, টুইটারে অবশ্য পুরনো বানানটিই দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version