বান্দরবানের জেলা লামা উপজেলার অন্তর্গত আজিজনগরে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ফকির আহমদ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন এবং আহত আরমান উদ্দিন (১৭)।

জানা যায়, শুক্রবার (১৬ জুন) রাত ১১টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এর তেলুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফকির আহমদ আজিজনগর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া পাগলীর ঝিড়ির এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলামের ছেলে। আজিজনগর ২ নম্বর ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন ও হেলাল উদ্দিন বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন। এসময় শ্রমিকদের ওপর পাহাড়ের মাটি ধসে পড়লে ফকির আহমদ ও আরমান উদ্দিন চাপা পড়েন স্থানীয়রা তাৎক্ষণিক আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে উদ্ধার করে পদুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফকির আহমদকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে বান্দরবানে আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক ভুঁইয়া জানান, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version